ঘুম নেই
- মারুফ আহমাদ

দিন আছে।
কোলাহল আছে, আছে ব্যস্ততা,
আর আছে দুর্বার গতিতে ছুটে চলার
আত্মভোলা মাতলামি।
সকাল আছে, সন্ধ্যা আছে,
আছে ফুরিয়ে যাওয়া চায়ের
এঁটো কাপটা টেবিলের উপর।
কাকডাকা ভোরে ঘুমভাঙা
হকারের বিলিয়ে যাওয়া
ব্রডশিটের খবরের কাগজটাও
পড়ে আছে সম্মুখেই।

আর রাত?
হুম, সেও আছে।
দিনের ভাঁজে ভাঁজে একেকবার এসে
ক্ষতগুলোর উপর আঁচড় কেটে যায়।
সুপ্ত ব্যথার পিণ্ডটাকে জাগিয়ে দিতে
নিঃশব্দে, একাকী এসে কড়া নাড়ে
আমার অর্ধভাঙা দরজার কবাটে।

কিন্তু ঘুম নেই।
আশার শেষ শিখাটুকু
নিভে যাওয়া অঙ্গারে নিক্ষেপ করে,
কলের ধোঁয়ায় স্বপ্নের পর্দাটা
ঝাপসা করে দিয়ে
কোন নিরুদ্দেশ ভোরের মিছিলে
গা ঢাকা দিয়েছে সে।


০৮-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026